ads
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বখ্যাত আলেম শেখ মুহাম্মদ আলী আল সাবুনি মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৫০ বার পঠিত

পবিত্র মসজিদ আল হারামের প্রাক্তন অতিথি ইমাম সিরিয়ার প্রখ্যাত আলেম ও তাফসিরবিশারদ শেখ মুহাম্মদ আলী আল সাবুনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার জুমার চার ঘণ্টা আগে তুরস্কের ইয়ালোভা শহরে তিনি মারা যান। তার বয়স ছিল ৯১ বছর। তার মৃত্যুতে মুসলিম বিশ্বের নেতারা গভীর শোক প্রকাশ করেন।

শনিবার ইস্তাম্বুলের সুলতান মুহাম্মাদ ফাতেহ মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। শায়খ মুহাম্মাদ আলী সাবুনির ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ড. মুহাম্মাদ আলী সাবুনি আধুনিক যুগে মুসলিম বিশ্বের এক উজ্জ্বলতম নক্ষত্র। জ্ঞান ও গুণের অপূর্ব সমন্বয় ঘটেছিল তার মধ্যে। তার শুভ্র মুখাবয়বে ফুটে ছিল দ্বীন ও ইলমের প্রতি গভীর ভালোবাসা। ইসলামী আইন ও তাফসির বিষয়ক তার রচনাবলি ছাত্র ও শিক্ষকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত। তাঁর রচিত তাফসির বিষয়ক গ্রন্থ ‘সফওয়াতুত তাফসির’ বিশ্বের সব দেশে বহুল প্রচলিত একটি গ্রন্থ। তার অসংখ্য গ্রন্থ বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

মুহাম্মাদ আলী সাবুনি ছিলেন সিরিয়ায় আসাদ বিরোধী আন্দোলনের অন্যতম সমর্থক। সিরিয়ান স্কলারস অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য ছিলেন তিনি। সিরিয়াবাসীর দুঃখ-দুর্দশা লাঘবে সাধারণ জনগণের সহায়তায় নানা সময় বাড়িয়েছেন তিনি। নিজ জন্মভূমি সিরিয়া, অতঃপর সৌদি আরবে দীর্ঘকাল কাটিয়ে অবশেষে তুরস্কে বসবাস করছিলেন তিনি।

মুহাম্মাদ আলী সাবুনি ১৯৩০ সালে সিরিয়ার হালব শহরে জন্মগ্রহণ করেন। নিজ হালবের প্রখ্যাত আলেম শায়খ জামিল সাবুনির কাছে প্রাথমিক পাঠ সম্পন্ন করেন। সিরিয়া সরকারের ওয়াকফ মন্ত্রণালয় থেকে বিশ্ববিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহারে উচ্চশিক্ষা অর্জনের জন্য মিসর পাড়ি জমান। ১৯৫২ সালে শরিয়া বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। ১৯৫৪ সালে শরয়ি বিচার বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

১৯৬২ সালে মিসরে উচ্চশিক্ষা শেষ করে হালবে উচ্চ মাধ্যমিক স্তরের ইসলামী সংস্কৃতি বিষয়ে অধ্যাপনা শুরু করেন। অতঃপর সৌদি সরকারের আমন্ত্রণে মক্কা বিশ্ববিদ্যালয়ের (বর্তমান উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় মক্কা) শরিয়াহ বিষয়ে অধ্যাপনা শুরু করেন। দীর্ঘ ২৮ বছর যাবত তিনি এখানে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ সময় উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইসলামিক হেরিটেজ রিভাইভাল-এর গবেষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে পবিত্র কোরআন ও সুন্নাহ বিষয়ক অলৌকিকত্ব নিয়ে মুসলিম ওয়ার্ল্ড লিগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে বর্ষসেরা শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্ব হিসেবে আমিরাতের সর্বোচ্চ পুরস্কার ‘দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড’ লাভ করেন। তাফসির বিষয়ক রচনাসমগ্র উপহার দিয়ে ইসলাম ও মুসলিমদের সেবা করায় তাকে এ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

মুহাম্মাদ আলী সাবুনি রচিত পবিত্র কোরআনের তাফসির বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ হলো- মুখতাসারু তাফসিরু ইবনে কাসির, মুখতাসারু তাফসিরু আত তাবারি, আত তিবয়ান ফি উলুমিল কুরআন, রওয়াইউল বয়ান ফি তাফসিরি আয়াতিল আহকাম, কাবাসুন মিন নুরিল কোরআন ও সাফওয়াতুত তাফাসির ছাড়া তাঁর ৩০টির বেশি মৌলিক গ্রন্থ আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102