ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বজুড়ে শঙ্কার নাম নতুন ধরনের করোনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

বিশ্বজুড়ে শঙ্কার নাম নতুন ধরনের করোনা। যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে সন্ধান মিলেছে, করোনার নিউ ভ্যারিয়েন্ট। এরমধ্যে যুক্তরাজ্যে শনাক্ত নতুন ধরনের করোনা ছড়িয়েছে, ৭৫টি দেশে। আর দক্ষিণ আফ্রিকায় খোঁজ মেলা করোনার উপস্থিতি এখন ৩৫ দেশে। যদিও প্রতিরোধে দেয়া হচ্ছে, অক্সফোর্ড-মডার্নাসহ কয়েকটি প্রতিষ্ঠানের টিকা।

নতুন ধরণের করোনা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, ভারত এসব দেশে কীভাবে সংক্রমিকত হলো, নিয়ন্ত্রণে দেশে কী কী কৌশল নিয়েছে, এর প্রতিরোধে টিকার অগ্রগতি কতদূর।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহানে সর্বপ্রথম সনাক্ত হয় করোনা ভাইরাস। থমকে যায় পুরোবিশ্ব। বন্ধ হয়ে যায় রাস্তাঘাট, হাটবাজার, দোকানপাট। নিরব, নিস্তব্ধ, নিশ্চুপ হয়ে যায় সমগ্র বিশ্ব। এমন এক ভাইরাস, যার কোন ওষুধ নেই। নেই স্থায়ী কোন সমাধান।

লকডাউন, সামাজিক দূরত্ব আর মাস্ক পরে একে একে কেটে গেলো প্রায় নয় মাস। এরপর শুরু হলো আরও এক ভয়ানক কাণ্ড। রূপ বদলালো করোনাভাইরাস। গেল বছর সেপ্টেম্বরে যুক্তরাজ্যে সনাক্ত হলো করোনার নতুন ধরণ। এ যেন মরার উপর খাড়ার ঘা।

যুক্তরাজ্যে সনাক্ত করোনার নতুন এই ধরণের নাম বি-ওয়ানওয়ানসেভেন। এরপর গেলো বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় সনাক্ত হয় আরও একটি নতুন ধরণ। জানুয়ারিতে ব্রাজিলে সনাক্ত হয় আরও একটি। এখন পর্যন্ত প্রায় ৭৫ টি দেশে ছড়িয়েছে যুক্তরাজ্যের সনাক্ত করোনার নতুন ধরণ। আর ৩৯ টিরও বেশি দেশে পৌছেছে দক্ষিণ আফ্রিকার নতুন ধরণের করোনাভাইরাস।লণ্ডনের ইমপেরিয়াল কলেজের একদল বিশেষজ্ঞ জানায়, এটি আগের ভাইরাসের তুলনায় ৭০ শতাংশ বেশি দ্রুত ছড়ায়।

উৎপত্তিস্থল ধরণের নাম সময়কাল
চীন সারস কোভিড-টু ৩১ ডিসেম্বর, ২০১৯
যুক্তরাজ্য বি-ওয়ানওয়ানসেভেন সেপ্টেম্বর, ২০২০
দক্ষিণ আফ্রিকা বি-ওয়ানথ্রিফাইভওয়ান অক্টোবর,২০২০
ব্রাজিল পি-ওয়ান জানুয়ারী,২০২১

নতুন এই ধরণ সমগ্র বিশ্বকে আরও একবার দোলা দিয়েছে। প্রথমদিকে এই ভাইরাসের R নাম্বার ছিল ২.৫ থেকে ৩.৫। অর্থাৎ একজন মানুষের শরীর থেকে আরও আড়াই থেকে সাড়ে তিনজনের শরীরে ছড়াতে পারে এই ভাইরাস। লকডাউনের বিধিনিষেধ আর সামাজিক দূরত্বের ফলে R নাম্বার কমে এসে দাড়ায় ১ এর নীচে। তবে করোনা নতুন ধরণ আবারও পাল্টে দেয় চিত্র। ফের এ সংখ্যা গিয়ে দাড়ায় ১.৭ এ।

এদিকে ভাইরাসের মোকাবেলায় একের পর এক নিজেদের ভ্যাকসিনকে কার্যকরী দাবি করে আসছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। গেলো ২৬ জানুয়ারী যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার নতুন ধরণের বিরুদ্ধে কার্যকারিতা দাবি করে মডার্নার টিকা। এরপর ৮ ফেব্রুয়ারী ফাইজার ও বায়োএনটেক নতুন ধরণ মোকাবেলায় শক্তিশালী দাবি করে নিজেদের।

ভাইরাসের নতুন ধরণের মোকাবেলায় আমাদের ভ্যাকসিন যথেষ্ট ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। ভাইরাস রূপ পরিবর্তন করলেও এটিকে দমাতে সক্ষম আমাদের ভ্যাকসিন।

এরপর গেলো ৪ মার্চ যুক্তরাজ্যে সনাক্ত হওয়া নতুন ভাইরাসের মোকাবেলায় নিজস্ব উৎপাদিত কোভ্যাক্সিনের টিকা যথেষ্ট কার্যকরী দাবি করে ভারত বায়োটেক। সর্বশেষ ৫ মার্চ অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্রাজিলের ধরণের মোকাবেলায় কার্যকারীতার দাবি করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102