ads
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বনাথে যুবককে কুপিয়ে খুন করল দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

সিলেটের বিশ্বনাথে মো. এনামুল হক (৩৫) নামে এক যুবককে রাতের আধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের মো. ইসাক আলীর ছেলে।

আজ বুধবার সকালে তার নিজ বাড়ির সড়কে রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিশ্বনাথ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, রাতের যেকোনো সময় তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। তবে, কে বা কারা- এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি।

এনামের ছোট ভাই নাজমুল হক জানান, পেশায় গাড়ি চালক এনাম দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে বাড়িতে বসবাস করছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর ঘরে ফিরেননি তিনি। পরে আজ ভোরে বাড়ির রাস্তায় তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।

সরেজমিন গিয়ে দেখা যায়, বাড়ি থেকে ১ গজের মধ্যে মূল সড়কে পড়েছিল এনামের রক্তাক্ত লাশ। ঘাতকের অস্ত্রের আঘাতে বিকৃত মুখ ও কপাল। এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102