ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় রাবিপ্রবি শিক্ষক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের মধ্যে তালিকাভুক্ত হয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আসাদুজ্জামান। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ভিত্তিক গবেষকদের প্রকাশিত একটি জার্নালে এ তালিকা প্রকাশ করা হয়।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার বিশেষজ্ঞ অধ্যাপক জন আইওনিডিস, কেভিন ডব্লিউ বয়াক এবং নেদারল্যান্ডস-ভিত্তিক জেরোইন বাস এক গবেষণায় বিজ্ঞানের বিভিন্ন শাখার এক লাখ ৫৯ হাজার ৬৮৩ জন বিজ্ঞানীর এই তালিকা প্রকাশ করে। প্রত্যেক বিজ্ঞানীকে তাদের নিজস্ব গবেষণা কাজের উদ্ধৃতি সংখ্যার ভিত্তিতে এ তালিকায় স্থান দেওয়া হয়।

এই দুই শতাংশ বিজ্ঞানীদের গবেষকদের মাঝে সৈয়দ আসাদুজ্জামান একজন। ২০১৯ এর সাইটেশনের উপর ভিত্তি করে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যেখানে সাইটেশনের উপর ভিত্তি করে মোট ৫৫ জন বাংলাদেশীর নাম আছে।

২০১৫ সালে কাওসার আহমেদ ও সৈয়দ আসাদুজ্জামানের একটি গবেষণা প্রবন্ধ লিখে IEEE WIECON-ECE  Best Paper Award পেয়েছিলেন। সেখান থেকেই শুরু। এরপর সৈয়দ আসাদুজ্জামান ২০১৬ সালে SPIE Optics-Gi Photonics Asia-এ যোগদানের জন্য বেইজিংয়ে সম্মানসূচক IEEE WIECON-ECE  Best Paper Award পেয়েছিলেন তিনি।

২০১৭ সালে প্রকাশিত IEEE WIECON-ECE  Best Paper Award প্রাপ্ত গবেষণা প্রবন্ধটি বাংলাদেশের তালিকায় কাওসার আহমেদ চতুর্থ এবং সৈয়দ আসাদুজ্জামান ১৩তম অবস্থানে ছিলেন। পাশাপাশি তারা দুজনে মিলে প্রতিষ্ঠা করেছেন Biophotomatix নামে একটি রিসার্চ গ্রুপ।

সৈয়দ আসাদুজ্জামানের রিসার্চ প্রোফাইল https://www.researchgate.net/profile/Sayed_Asaduzzaman2- এ সাইটেশনের সংখ্যা ৯৬১, গুগল রিসার্চ গেট সাইট অনুযায়ী পাবলিকেশন ৬৯।

বর্তমানে তিনি Optics, Optical Sensor, Machine learning, Data Mining, Photonic, Crystal Fibers নিয়েও গবেষণা করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102