ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বসেরা মুয়াজ্জিন হলেন সৌদির শরিফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৫৮ বার পঠিত

সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও আজান প্রতিযোগিতায় সেরা মুয়াজ্জিনের পুরস্কার পেয়েছেন সৌদি আরবের মোহাম্মদ আল শরিফ। শুক্রবার প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। সেরা প্রতিযোগীর পুরস্কার গ্রহণের সময় বিচারকদের সামনে আরেকবার আজান দেন মোহাম্মদ আল শরিফ।

প্রথম পুরস্কার হিসেবে ২০ লাখ সৌদি রিয়াল তুলে দেওয়া হয় শরিফের হাতে।

এই ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ইন্দোনেশিয়ার দিয়া এডিন বিন নাজার। তিনি পেয়েছেন ১০ লাখ রিয়াল। তৃতীয় হয়েছেন লেবাননের রাহিফ আল হজ। তার হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়েছে ৫ লাখ রিয়াল।
অন্যদিকে এ প্রতিযোগিতায় কুরআন তিলাওয়াত ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছেন ইরানের ইউনিস শাহমরাদি। ইরানি এ কারি পুরস্কার হিসেবে ৩০ লাখ রিয়াল পেয়েছেন।
যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জিতেছেন সৌদি আরবের আব্দুল আজিজ আল ফাকিহ এবং মরক্কোর জাকারিয়া আল জিরেক। সৌদির আজিজ ২০ লাখ রিয়াল এবং মরক্কোর জাকারিয়া ১০ লাখ রিয়াল পেয়েছেন।
ওতর ইলকালাম প্রতিযোগিতার পরিচালক আজ্জাম আল ওমরান বলেছেন, এই প্রতিযোগিতাটি বিশ্বের সবচেয়ে বড় কুরআন প্রতিযোগিতা। এ ছাড়া বিশ্বের মধ্যে এটিই প্রথম যেখানে কুরআন তিলাওয়াতের পাশাপাশি আজানের প্রতিযোগিতাও রাখা হয়েছে।

সূত্র : আল আরাবিয়া

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102