ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র দেখালো উত্তর কোরিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ৭০ বার পঠিত

উত্তর কোরিয়া সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য নতুন ধরনের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। দেশটির গণমাধ্যম এই ক্ষেপণাস্ত্রকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ বলে বর্ণনা করেছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার দেশটির নেতা কিম জং-উনের উপস্থিতিতে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে এই ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। কিম জং-উন এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমেরিকাকে তার দেশের ‘এক নম্বর শত্রু’ হিসেবে অভিহিত করার কয়েকদিন পর নয়া এ অস্ত্র উন্মোচন করা হলো।

নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার ছয়দিন আগে উত্তর কোরিয়া তার সামরিক শক্তির জানান দিল।

উত্তর কোরিয়ার গণমাধ্যমে প্রকাশিত ছবিতে অন্তত চারটি বড় আকারের ক্ষেপণাস্ত্র দেখা যায় যেগুলো দেশটির পতাকা হাতে সমবেত জনতার সামনে দিয়ে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, উত্তর কোরিয়ার এর আগে এ ধরনের সমরাস্ত্র দেখা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102