ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

পাসপোর্ট ছাড়া বিনা অনুমতিতে অন্যদেশে প্রবেশ করা যায় না। ইচ্ছে করলে বিনা অনুমতিতে ইটানগর যাওয়া যায়, কিন্তু ইচ্ছে করলেই ইতালি যাওয়া আপনার পক্ষে সম্ভব নয়। তবে বিনা অনুমতিতে অর্থাৎ ভিসা ছাড়া ইতালিতে অনায়াসে যেতে পারবেন যদি আপনার জাপানি পাসপোর্ট থাকে।

শুধু ইতালিই নয়, জাপান দেশের পাসপোর্টধারী হলে যে কেউ বিশ্বের ১৯১টি দেশ ঘুরতে পারবেন বিনা ভিসায়। আর এক্ষেত্রে জাপান এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। অবশ্য এই অনুমতি শুধুমাত্র পর্যটকদের ক্ষেত্রেই প্রযোজ্য। তা কোন কোন দেশ রয়েছে জাপানের ফির ভিসা তালিকায়?

তালিকায় রয়েছে সুইজারল্যান্ড, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ক্যানাডা, সিঙ্গাপুর, মেক্সিকো, নিউজিল্যান্ডের মতো মোট ১৯১টি দেশ।
বিনা অনুমতিতে বেড়ানোর ক্ষেত্রে জাপানের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে এশিয়ার আরেকটি দেশ। সিঙ্গাপুর, মাত্র এক নম্বরের জন্য দ্বিতীয় স্থান লাভ করেছে এই দেশ।

সিঙ্গাপুরের পাসপোর্ট থাকলে বিনা ভিসায় ঘুরতে যাওয়ার অনুমতি মিলবে ১৯০টি দেশ। জাপানের প্রায় সবকটি দেশই সিঙ্গাপুরের তালিকায় আছে। জাপান এবং সিঙ্গাপুরের পরে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে এশিয়ার দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের জার্মানি।
এই দুই দেশের পাসপোর্টধারীদেরই বিনা ভিসায় ১৮৯টি দেশে ঘোরার অনুমতি আছে। মানে পকেটে পয়সা আর হাতে দেশের পাসপোর্ট থাকলেই জার্মানরা বিন্দাস ঘুরে আসতে পারেন আর্জেন্টিনা, ব্রাজিল, বলিভিয়া, কোস্টারিকা, ইন্দোনেশিয়া, মরক্কো, ব্রিটিশ যুক্তরাজ্যের মতো দেশ থেকে।

তবে হ্যাঁ, যে দেশের সঙ্গে জার্মানি যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে, সেদেশে প্রবেশ করতে গেলে কিন্তু জার্মানদের ভিসা লাগবে। আর দক্ষিণ কোরিয়া? সেদেশের বাসিন্দাদেরও জার্মানিতে ঢুকতে অনুমতিপত্র লাগবে। ইতালি, ফ্রান্স, লুক্সেমবার্গ বা ফিনল্যান্ডে বিনা ভিসাতে ঘুরতে গেলেই হবে। সেদেশের লোককেও তো বিশ্বভ্রমণ করার সুযোগ দিতে হবে। তাই জাপান, সিঙ্গাপুরের মতো না হলেও ভিসা ছাড়া বিশ্বে ১৮৮টি দেশ ঘুরতে পারেন এই চার দেশের নাগরিকরা।

পাঁচ নম্বরে রয়েছে ডেনমার্ক এবং অস্ট্রিয়া। ছয় নম্বর দখল করেছে সুইডেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ড। শুধু তাই নয় ভিসা ছাড়া বেড়াতে যাওয়ার তালিকায় দশম স্থান পর্যন্ত দখল করে রেখেছে ইউরোপের দেশগুলিই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102