ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বের সর্ববৃহৎ মসজিদ নির্মাণের পরিকল্পনা করেছে মিসর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫০ বার পঠিত

বিশ্বের সর্ববৃহৎ মসজিদ নির্মাণের পরিকল্পনা করেছে মিসর সরকার। দেশটির নতুন প্রশাসনিক অঞ্চলে ৭৫০ মিলিয়ন পাউন্ড বাজেটে এটি নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে।

মিসরের প্রেসিডেন্টের মুকপাত্র বাসসাম রাদি মসজিদ স্থাপনার ছবিসংবলিত এক পোস্টে লিখেন, প্রশাসনিক রাজধানীর মসজিদটি বিশ্বের সর্ববৃহৎ মসজিদগুলোর একটি হবে। মসজিদের মিনার উচ্চতায় ১৪০ মিটার হবে। এতে এক লাখ সাত হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

মসজিদটিতে থাকবে ‌অনুষ্ঠান আয়োজনের জন্য সুবিশাল হলরুম। ছেলেমেয়েদের কোরআন শিক্ষার জন্যও থাকবে বড় স্থান। এ ছাড়া প্রায় তিন হাজারের বেশি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও এতে থাকবে।

অনেকে এ পরিকল্পনাকে অর্থের অপচয় বললেও অনেকে এটিকে বিশ্ব দরবারে তা মিশরের নামকে সমুন্নত করবে বলে জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদ প্রকল্পের খবর প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। তারা এটিকে সরকারি অর্থের অপব্যয় বলে মন্তব্য করেন। কারণ, করোনা মহামারিতে মিসরের অর্থনৈতিক দুরবস্থায় সুচিকিৎসার অভাব ও ক্ষুধা-যন্ত্রণায় মানুষ যখন কঠিন পরিস্থিতি পার করছে তখন এ ধরনের বিলাসী পরিকল্পনা আর্থিক অপচয় হিসেবে মনে করেছেন অনেকে।

এর আগে গত মাসেও মিসর সরকার ঘোষিত ৩২ মিলিয়ন ডলারের কায়রো আই ল্যান্ডমার্ক ও ২৩ মিলিয়ন ডলারের ট্রেন লাইন প্রকল্প নিয়ে অনেকে সমালোচনা করে।

সূত্র : বিবিসি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102