ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বে আরও সাড়ে ৪ হাজার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৯ বার পঠিত

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় চার হাজার ৬৬৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ২৫ হাজার ৬৬৮ জন, যা আগের দিনের তুলনায় প্রায় ২৫ হাজার বেড়েছে।

গত দুই দিনের মতো মঙ্গলবারও (১৯ অক্টোবর) দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে অবস্থান রাশিয়ার। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও ইরানের নাম। সব মিলিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৪ কোটি ১৮ লাখের ঘর। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৯ লাখ ১৯ হাজার।

ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় সাড়ে চারশো বেড়েছে। বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ১৯ হাজার ৩৮৮ জনে। অন্যদিকে ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ কোটি ১৮ লাখ ৩৮ হাজার ৫৬৪ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ১৫৬ জন। মারা গেছেন ৪৫ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও প্রাণহানির ঘটনা দ্বিগুণের বেশি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭৬৮ জন। মারা গেছেন ৫৩১ জন। তবে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৯৮ জন লোক মারা গেছেন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৩২৫ জন।

মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিলের নাম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৭ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৪৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102