ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু সাড়ে ৪ হাজারের অধিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমলেও শীত প্রধান দেশগুলোতে আবারও মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৫৯৫ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ১১৩ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে সোমবার (১ নভেম্বর) এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে রাশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ৪০ হাজার ৯৯৩ জন। আর মারা গেছেন ১ হাজার ১৫৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮৫ লাখ ১৩ হাজার ৭৯০ জন এবং মারা গেছেন ২ লাখ ৩৮ হাজার ৫৩৮ জন।

দৈনিক শনাক্তের তালিকায় দ্বিতীয়তে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ৯ জন। আর মৃত্যু হয়েছে ৭৪ জনের। দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছেন ৯০ লাখ ৫৭ হাজার ৬২৯ জন এবং মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ৬৩২ জন।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৯৭৫ জন। আর মৃত্যু হয়েছে ১৬২ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৯৩৮ জন এবং মারা গেছেন ৭ লাখ ৬৬ হাজার ২৯৯ জন।

এদিকে দৈনিক শনাক্তের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫১ জন। নতুন আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯৩৫ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৬১২ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৮ হাজার ৪৭০ জনের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102