বিশ্বে করোনায় একদিনে সাড়ে ৬ হাজার মানুষের প্রাণ গেছে। নতুন শনাক্ত হয়েছে ৫ লাখ ২৬ হাজার ৪৫০ জন।
শুধু ভারতেই একদিনে শনাক্ত হয়েছে ১ লাখ তিন হাজার ৭৯৩ জন। দেশটির মহারাষ্ট্রে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫৭ হাজার ৭৪ জন শনাক্ত হয়েছে। রাজ্যের মুম্বাই শহরেও রেকর্ড ১১ হাজার ৭৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ রোধে মহারাষ্ট্রে শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
সংক্রমণ রোধে স্পেনের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ই এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে পর্তুগাল।
বিশ্বে মোট করোনা শনাক্ত ছাড়িয়েছে ১৩ কোটি ১৮ লাখ । মোট মৃত্যু ২৮ লাখ ৬৫ হাজারের বেশি।