টিকাদান কর্মসূচি ও নানান বিধিনিষেধ আরোপের পরও বিভিন্ন দেশে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ ও প্রাণহানি। বিশ্বে গত ২৪ ঘন্টায় ১০ হাজারের বেশিসহ প্রাণহানি সাড়ে ২৮ লাখ ছাড়িয়েছে। গেলো একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৩৭ হাজারের বেশি।
এনিয়ে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৮ লাখ ছাড়ালো। ব্রাজিলে উদ্বেগজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে করোনায় মৃত্যু তিন লাখ ২৮ হাজার ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রাণহানি ৫ লাখ ৬৭ হাজার ছাড়ালো। ভারতেও আশঙ্কাজনক হারে বেড়েছে করোনার সংক্রমণ। গেল একদিনেই নতুন শনাক্ত হয়েছে প্রায় ৯০ হাজার। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৪ লাখ প্রায়।