ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৪২ লাখ ৫৮ হাজার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৭ বার পঠিত

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এই প্রাণঘাতী ভাইরাসের ছোবলে এ পর্যন্ত মারা গেছেন ৪২ লাখ ৫৮ হাজার ৯২৩ মানুষ। একইসঙ্গে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটি ২ লাখ ৭৮ হাজার ৮৯২ জন।

আজ বুধবার সকালে ওয়াল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২০ কোটি ২ লাখ ৭৮ হাজার ৮৯২ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪২ লাখ ৫৮ হাজার ৯২৩ মানুষ।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তবে মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে দেশটি। এরপর রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ হাজার ৩৯৭ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102