ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বে করোনায় মৃত্যু ৩২ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণ। রোজ লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। সেই সঙ্গে মৃত্যুর মিছিলও বড় হচ্ছে।

সারা বিশ্বে এখন পর্যন্ত ৩২ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে সর্বনাশা এই মহামারি। এছাড়া আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৬৪ লাখ ছাড়িয়ে গেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার ৯১২ জনে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ লাখ ৬৫ হাজার ৫২৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ২৬ লাখ ৭৩ হাজার ১০ জন।

করোনায় আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি আমেরিকায়। এ পর্যন্ত দেশটিতে ৩ কোটি ২৬ লাখ ৫১ হাজার ২৫ জন মানুষ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৮০ হাজার ৮৮৬ জনের।

মৃত্যু বিবেচনায় আমেরিকার পর রয়েছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান তৃতীয় এবং মৃত্যু বিবেচনায় দ্বিতীয়। এখন পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৮২ হাজার ৪৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ১৯ হাজার ১১৪ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত বিশ্বের দ্বিতীয় জনবহুল এ দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৩ জনের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102