ads
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বে নতুন করে ৩ লাখ ১৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪৬ বার পঠিত

বিশ্বব্যাপী চলছে করোনার প্রকোপ। এখন পর্যন্ত প্রায় সাড়ে ২৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে। করোনা থেকে সেরে উঠেছেন ৯ কোটি ৬ লাখের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৫৬ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৮৮০ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৪৯ লাখ ৮৬ হাজার ৮০৩ জন। মৃত্যু হয়েছে ২৫ লাখ ৪৯ হাজার ৭২৫ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ কোটি ৬ লাখ ‌৯৫ হাজার ৬৮৩ জন।
করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯৩ লাখ ১৪ হাজার ২৫৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ২৭ হাজার ২২৬ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১২ লাখ ২৩ হাজার ৬১৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ২৭৫ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৮৯ হাজার ৬০৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫৫ হাজার ৮৩৬ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102