ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্ব বন্যপ্রাণী দিবসে বন্যপ্রাণী-অধিকার সমুন্নত করার দাবী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৭১ বার পঠিত

বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এর যৌথ উদ্যোগে দেশের সাতটি জায়গায় মানবন্ধন, র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ‘পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকূল বাঁচাই’ এই প্রতিপাদ্য সামনে রেখে আজ সারাদিনব্যাপি পটুয়াখালির কলাপাড়া, বরগুনার পাথরঘাটা, তালতলী ও বরগুনা সদর উপজেলা, বাগেরহাটের মংলা এবং কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালীতে স্থানীয় পরিবেশগত সমস্যাকে তুলে ধরে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

আজ ৩রা মার্চ সকল জায়গায় বক্তাদের আলোচনায় পাহাড়, বনাঞ্চল কৃষিজমি ও উপকূলের জলাশয় ভরাট করে শিল্পকারখানা নির্মাণ, সোনাদিয়া দ্বীপে অবৈধ স্থাপনা নির্মাণ, সুন্দরবন ও টেংরাগিরি রিজার্ভ ফরেস্ট সংলগ্ন এলাকায় শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের কারণে মানুষ ও যানবাহনের যাতায়াত বৃদ্ধি, লবণাক্ততা বেড়ে যাওয়া, সুপেয় পানির সংকটসহ নানাবিধ বিষয় উঠে আসে।

২০১৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে ৩রা মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। তখন থেকেই বাংলাদেশসহ সারা পৃথিবীব্যাপি এই দিবসটি পালন করা হয়। বন্যপ্রাণী ও উদ্ভিদকূলের নিরাপত্তা ও সংরক্ষণে এই দিনে পরিবেশ সচেতন ব্যক্তি ও সংগঠন নানান কর্মসূচীর মাধ্যমে বিভিন্ন দাবী জানায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102