বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৫ তম অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে তাকে পুনঃনির্বাচিত করা হয়। তবে এ ভোটাভুটি ছিল আনুষ্ঠানিকতামাত্র। কারণ এ পদের জন্য ড. তেদ্রোসই ছিলেন একমাত্র প্রার্থী।
ড. তেদ্রোস ইথিওপিয়ার একজন খ্যাতনামা চিকিৎসক। ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি তার দেশের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ২০১৭ সালে প্রথমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নির্বাচিত হন তেদ্রোস। তেদ্রোসের দ্বিতীয় মেয়াদ শুরু হবে চলতি বছরের ১৬ আগস্ট।
৫৬ বছর বয়সী তেদ্রোস করোনা মহামারি (কোভিড -১৯) সংকট মোকাবিলায় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। যা তাকে মহামারির বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম পরিচিত মুখ হিসেবে পরিণত করে।