ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্ব হিজাব দিবস পালিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৭ বার পঠিত

বিশ্বব্যাপী হিজাব পরিধানকারী নারীদের প্রতি সম্মান প্রদর্শন, তাদের হিজাব পরার অধিকার প্রতিষ্ঠা, হিজাবের প্রতি নেতিবাচক মনোভাব দূর করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার দোহার-নবাবগঞ্জে পৃথকভাবে বিশ্ব হিজাব দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১টায় দোহারের জয়পাড়া কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই দিন বিকাল তিনটায় নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা করা হয়। পৃথকভাবে অনুষ্ঠান দুটির আয়োজন করেন দোহার-নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হিজাব হলো মুসলিম নারীদের সৌন্দর্য। হিজাব বাংলাদেশের নারীদের স্বাধীনতা, ঐক্য ও মর্যাদার প্রতীক ধর্ম, বর্ণ, শ্রেণিসব পেশার নারীরাই হিজাব পরিধান করতে ভালোবাসেন; কিন্তু আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে হিজাব বিরোধিতার ঘটনা লক্ষ্য করা গেছে। ইসলামোফোবিয়া ও হিজাব বিদ্বেষীরা নারীদের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশেই নয়, বরং বিশ্বব্যাপী নারীদের পোশাকের স্বাধীনতা খর্ব করার নানা প্রয়াস অব্যাহত রয়েছে। বিশ্বব্যাপী হিজাব পরিধানকারী নারীদের প্রতি সম্মান প্রদর্শন তাদের হিজাব পরার অধিকার প্রতিষ্ঠা, হিজাবের প্রতি নেতিবাচক মনোভাব দূর করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ দিবসটি পালন করা হয়।

এছাড়াও হিজাব ও শালীন পোশাকের গুরুত্ব, হিজাব পরিধান নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা, সমাজে হিজাব পরিধানকারী নারীদের চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে হিজাব বিতরণ কার্যক্রম চালুর ঘোষণা দেওয়া হয় এ অনুষ্ঠান থেকে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন নবাবগঞ্জের সোনাহাজরা মফিজিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আয়েশা সিদ্দিকা। এ সময় উপস্থিত ছিলেন- দোহার-নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতি সভাপতি মাসুমা বিল্লা, সাধারণ সম্পাদক অনিকা ইয়াসমিন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, বিয়াম ল্যাবরেটরি স্কুলের সাবেক প্রিন্সিপাল নারী নেত্রী বিলকিস চৌধুরী, সুমাইয়া ইসলাম নিলা প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102