ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিষাক্ত মদপানে রাজশাহীতে ৩ যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত

রাজশাহীতে বিষাক্ত মদ পানে তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন। এদের মধ্যে দুইজন সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন বলে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন।

মৃত ব্যক্তিরা হলেন, মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) এবং মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)।

গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, নগরের বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকায় লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) ও হাবিবের ছেলে কলপ (২২)। তারা দুইজনে হাসপাতালের ১৬ নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন। বাকি দুইজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘রাতে সাতজন ভর্তি হয়। প্রচণ্ড অ্যাসিডিটি ও বমি হওয়ার ফলে তারা হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের জানায় তারা মদ পান করেছে।’

চিকিৎসাধীন তুহিন ও কলপরের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাত নয়টা থেকে ১০টার মধ্যে মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় তারা মদপান করেন। তাদের শারীরিক অবস্থা খারাপ হলে রাতের বিভিন্ন সময়ে তারা একজন একজন করে হাসপাতালে ভর্তি হয়। ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102