ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিসিএস পরীক্ষা পেছাতে রিট, চলছে শুনানি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত
ফাইল ছবি

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) বিচারপতি মো. খসুরুজ্জামান ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি চলছে।

রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট রবিউল আলম বুদু বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। এর আগে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থীদের পক্ষে রায়হান সুলতান নামে এক শিক্ষার্থী রিট আবেদনটি দায়ের করেন।

করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ না নেওয়ার কারণ দেখিয়ে রিট আবেদনটি করা হয়। পরীক্ষার্থীরা বলছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি শেষ হয়নি। যারা পরীক্ষা দেবেন তাদেরও ভ্যাকসিন দেওয়া হয়নি। ৪১তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৭-৮ লাখ মানুষের সমাগম হবে। এতে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল না খোলায় পরীক্ষার্থীদের একটি বড় অংশ থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়বেন। তাই পরীক্ষা পেছানো প্রয়োজন।

গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষণা অনুযায়ী আগামী ১৯ মার্চ (শুক্রবার) এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ ​রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102