ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিসিবির আম্পায়ার মাসুম আর নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর অভিজ্ঞ আম্পায়ার আফজালুর রহমান মাসুম মারা গেছেন। গতকাল বুধবার (১০ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের সদস্য শাহরিয়ার নাফিস বিষয়টি নিশ্চিত করেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই ওপেনার লেখেন, বিসিবির সম্মানিত আম্পায়ার, শ্রদ্ধেয় আফজালুর রহমান মাসুম ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে আজ (বুধবার) সকালে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং তার শোক-সংতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আফজালুর রহমানের পারিবারিক সূত্র জানায়, গতকাল বুধবার আসর নামাজের পর মহাখালি ডিওএউচএস জামিয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে তাকে।
সাবেক জাতীয় আম্পায়ার মাসুম বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনেরও সম্মানিত সদস্য ছিলেন। গত কয়েক বছর ধরে আম্পায়ারদের গুরু, মেন্টর ও শিক্ষকের ভূমিকা পালন করেন তিনি। ২০১৪ সাল থেকে আম্পায়ারদের কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কাজ করছিলেন তিনি। মাসুমের মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102