ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিস্কুট খেয়ে ফেলায় শিশুকে গলাটিপে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

বিস্কুট খেয়ে ফেলায় ক্ষিপ্ত হয়ে নাটোরের নলডাঙ্গায় ৬ বছর বয়সী হাবিব নামে চাচাতো ভাইকে মারধর ও গলা টিপে হত্যা করে লাশ পাশের ভুট্টা ক্ষেতে লুকিয়ে রাখে বড় ভাই আসিফ আলী।

রোববার রাত ১০টার দিকে উপজেলার মহিষডাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত শিশু হাবিব মহিষডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে। এ ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে আসিফকে আটক করেছে পুলিশ। আটককৃত আসিফ আলী নাজির উদ্দিনের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুরে আসিফ আলী তার চাচাতো ভাই হাবিব বাড়িতে রাখা বিস্কুট খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে আসিফ আলী তার ছোট ভাই হাবিবকে মারধর করে ও গলা চেপে ধরে উপরে তুলে নিচে আছাড় মারে এবং পরে গলা টিপে ধরে। এতে হাবিব ঘটনাস্থলেই মারা যায়। পরে রাত ৯টার দিকে হাবিবের মৃতদেহ পাশে ভুট্টা ক্ষেতে লুকিয়ে রাখে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ভুট্টা ক্ষেত থেকে হাবিবের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত আসিফ আলীকে আটক করে থানায় নিয়ে আসে। তবে এই ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ করা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102