ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘বিস্ফোরণে আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে সরকার’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৪ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব সরকার নিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

সোমবার বিকালে সীতাকুণ্ডের বিএম ডিপোর গেটে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সরকার। যেখানে যত টাকা লাগবে, বাইরে থেকে যে ওষুধ ক্রয় করতে হচ্ছে, সেটা ডিসি দিচ্ছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

এনামুর রহমান বলেন, এই দুর্ঘটনায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমাদের পক্ষ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২ জন, পার্কভিউ হাসপাতালে ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪ জন, ঢাকায় শেখ হাসিনার বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক ইনস্টিটিউটে ১৪ জন চিকিৎসাধীন। সেনাবাহিনী উন্নত চিকিৎসার জন্য ৭ জন নিয়েছে, তার মধ্যে ২ জন আইসিইউতে চিকিৎসাধীন।

প্রতিটি দুর্ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, হয়ত শতভাগ আমরা সংশোধন হতে পারি না। প্রতিদিন দুর্যোগ মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনা বাড়ছে। তদন্ত রিপোর্ট পেলে এখনকার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102