ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিড়ালকে লাথি মেরে ৩ কোটি টাকা জরিমানা, হারালেন চুক্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৩ বার পঠিত

ফ্রান্সের হয়ে ১১ ম্যাচ খেলেছেন তিনি। ক্লাব ফুটবলেও বেশ পরিচিত মুখ। তিনি প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি ও এভারটনেও ছিলেন। ২০২১ থেকে ওয়েস্ট হামের হয়ে খেলছেন। বলছিলাম ফরাসি ডিফেন্ডার কার্ত জুমার কথা।

২৭ বছর বয়সী জুমা এবার নিজের পোষা বিড়ালকে লাথি-থাপ্পড় মারার জন্য বের বড় বিপাকেই পড়েছেন। বলা ভালো যে নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন এই ফুটবলার। পোষার জন্য ঘরে দুইটি বিড়াল রেখেছিলেন তিনি। কিন্তু এর মধ্যে এক বিড়ালকে তিনি লাথি ও থাপ্পড় মারছেন এমন একটি ভিডিও ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের দায়ে জুমার সঙ্গে স্পনসরশিপ বাতিল করেছে জার্মানির বিশ্ব বিখ্যাত ক্রীড়া নির্মাণ সামগ্রী প্রতিষ্ঠান অ্যাডিডাস। সেই সঙ্গে তার ক্লাব ওয়েস্ট হামও ৩ লাখ ৪০ হাজার ডলার জরিমানা করেছে তাকে।

শুধু তাই নয়, যার জন্য এত কাণ্ড ঘটে গেল সেই বিড়াল দুইটি পালন থেকেও বঞ্চিত হলেন জুমা। তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রাণী কল্যাণ দাতব্য সংস্থা (আরএসপিসিএ)। বিড়ালের ওপর জুমার নির্যাতনের এই ঘটনায় এসেক্স পুলিশের সঙ্গে যোগাযোগ করে দ্য রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলিটি টু এনিমেলস- নামের এক দাতব্য সংস্থা। তারা পরবর্তীতে বিড়াল দুইটি উদ্ধার করে আরএসপিসি এর হাতে তুলে দেওয়া হয়।
সূত্র- নিউ ইয়র্ক টাইমস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102