ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়েতে দাওয়াত না দেওয়ায় হামলা-ভাঙচুর, আহত ৩০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দায় বিয়েতে দাওয়াত না পাওয়ার জেরে হামলা ও সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোট পাইককান্দী গ্রামের জাকির মোল্লার ছেলে জুনাইদ মোল্লা গত ১২ জুলাই বিয়ে করেন। এই বিয়েতে গ্রামের মাতবর সিরাজ মোল্লা দাওয়াত না পেয়ে ক্ষিপ্ত হন। এর জেরে শুক্রবার সকালে সিরাজ মোল্লা ও তার সমর্থকরা জুনাইদ মোল্লার ওপর হামলা চালায়। হামলা থেকে বাঁচতে জুনাইদ দৌড়ে সিরাজ মোল্লার প্রতিপক্ষ ইউসুফ মোল্লার বাড়িতে আশ্রয় নেয়।

এরপর সিরাজ মোল্লা ও তার সমর্থকরা ইউসুফ মোল্লার বাড়ি-ঘর ভাঙচুর করে। এই ঘটনার পর দুইপক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে ৩০ জন আহত হন। সংঘর্ষের সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়ি-ঘর ও দোকান ভাঙচুর এবং লুটপাট হয়।

সংঘর্ষের ঘটনায় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

নগরকান্দা থানার ওসি মো. হাবিল হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102