ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়েতে বাজানো গান পছন্দ না হওয়ায় স্ত্রীকে তালাক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৩৩ বার পঠিত

ইরাকের রাজধানী বাগদাদে এ বছরের সবচেয়ে দ্রুততম সময়ে স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনা ঘটেছে। বিয়েতে ‘উসকানিমূলক’ সিরিয়ান একটি গান বাজানোর কারণে বর নববধূকে তালাক দেন বলে জানায় স্থানীয় গণমাধ্যম।

ন্যাশনাল নিউজ সেন্টারের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, বিয়ের অনুষ্ঠানে বাজানো সিরিয়ান সংগীতশিল্পী লামিস খানের ‘মেসায়তারা’ (যার বাংলা অর্থ আমি কর্তৃত্বপূর্ণ অথবা আমি তোমাকে নিয়ন্ত্রণ করব) গানটিই এই দম্পতির বিবাহবিচ্ছেদের প্রধান কারণ।

প্রতিবেদনে বলা হয়, কনে গানটির সঙ্গে নেচেছিলেন, যা বর ও তার পরিবার উসকানি হিসেবে বিবেচনা করেছে। তাই বর এ বিষয়ে তর্কে জড়ান এবং অবশেষে তাকে তালাক দেন।

মধ্যপ্রাচ্যে এই গানটির কারণে নবদম্পতির বিবাহবিচ্ছেদের ঘটনা প্রথমবার নয়। গত বছর জর্ডানের এক ব্যক্তি বিয়ের অনুষ্ঠানে গানটি বাজানোয় কনের সঙ্গে সম্পর্ক ভাঙেন।

গানটির প্রথম অংশটি এরকম- ‘

‘আমি কর্তৃত্বপূর্ণ, আমার কঠোর নির্দেশনায় তোমাকে শাসন করা হবে’

‘আমি তোমাকে পাগল করে দেব, যদি তুমি রাস্তায় অন্য মেয়ের দিকে তাকাও’‘হ্যাঁ, আমি কর্তৃত্বপূর্ণ’ ‘তুমি আমার মিষ্টি’

‘যতদিন তুমি আমার সাথে আছো, তুমি আমার নির্দেশে চলবে’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102