ads
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়েতে রাজি না হওয়ায় যুবককে অ্যাসিড মারলেন দুই সন্তানের মা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবককে অ্যাসিড নিক্ষেপ করেছেন ভারতের কেরালা রাজ্যের শিবা নামে এক নারী। ৩৫ বছর বয়সী ওই নারী দুই সন্তানের জননী।
এ ঘটনায় অভিযুক্ত নারীকে শনিবার (২০শে নভেম্বর) গ্রেপ্তার করেছে পুলিশ। আর অ্যাসিডদগ্ধ অরুণ কুমার (২৮) রাজ্যের একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর সঙ্গে অরুণের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয়। তবে তিনি জানতেন না যে ওই নারী বিবাহিত বা তার দুটি সন্তান রয়েছে। বিষয়টি জানার পর অরুণ ওই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান।

আর তখনই ওই নারী অরুণকে বিয়ের জন্য জোরাজুরি করতে থাকেন। কিন্তু অরুণ এতে রাজি না হওয়ায় ওই নারী তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন এবং টাকা দাবি করেন।

গত ১৬ই নভেম্বর অরুণ তার ভগ্নিপতি ও এক বন্ধুকে নিয়ে শিবাকে তার দাবি করা টাকা দিতে আদিমালি মন্দিরে যান। ওই মন্দিরের এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, অরুণ ও শিবা পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন।

হঠাৎ তিনি অরুণকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারেন। এতে তার মুখমণ্ডল ঝলসে যায়। আর এই অ্যাসিড মারতে গিয়ে শিবাও সামান্য আহত হন।

এ ঘটনার পর অরুণ প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে রাজ্যের একটি মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অরুণ দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে রয়েছেন। এ ঘটনায় শুক্রবার একটি মামলা দায়ের হয়েছে এবং শনিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102