ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়েবাড়িতে সংঘর্ষে কনের দাদি নিহত, বরসহ আটক ১২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বিয়েবাড়িতে গহনা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষে কনের দাদি নিহত হয়েছেন।

শুক্রবার (০২ ডিসেম্বর) দুপুরের পর এ ঘটনায় আটক বরসহ বরপক্ষের ১২ জনকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) রাতে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে কনের বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকার গোলেরহাট গ্রামের নূর জামাল ইসলামের মেয়ে জেসমিন আকতারের সঙ্গে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকার আলীফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের বিয়ে ঠিক হয়।

বৃহস্পতিবার রাতে বরযাত্রী কনের বাড়িতে খাওয়া শেষে কনে সাজাতে গিয়ে বর পক্ষের দেওয়া গহনা নিয়ে দু’পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে কনের দাদিসহ কনেপক্ষের বেশ কয়েকজন আহত হয়। এরমধ্যে গুরতর আহত অবস্থায় কনের দাদি তহুরন নেছাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরসহ ১২ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। রাতেই বরপক্ষের ১২জনকে আটকও করা হয়েছে। শুক্রবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102