ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের অনুষ্ঠানের আগের দিন ফাঁস নিলেন কলেজ ছাত্রী!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৯ বার পঠিত

বরিশালের গৌরনদী উপজেলায় লিজা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। এমনটি বলা হচ্ছে পরিবার থেকে।

তার বিয়ের অনুষ্ঠানের আগের দিন আত্মহত্যা করেন তিনি।

বুধবার (১৩ জুলাই) জুলাই সন্ধ‌্যায় ওই উপজেলার বার্থী ইউনিয়নের বেজগাতি গ্রামে এ ঘটনা ঘটে

লিজা ওই গ্রামের বাসিন্দা ও ফল ব্যবসায়ী আব্দুল হক সরদারের মেয়ে এবং বার্থী ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

লিজার বাবা বলেন, ৫ মাস আগে বিয়ে ঠিক হলেও আজ (বৃহস্পতিবার) লিজার বিয়ের মূল অনুষ্ঠানের আয়োজন ছিল। অনুষ্ঠানকে কেন্দ্র করে দাওয়াত দেওয়া শেষে, বিয়ের বাজারও সম্পন্ন করা হয়েছে। বিয়ের বাজার ও অনুষ্ঠান আয়োজন নিয়ে আমরা সবাই ব্যস্ত ছিলাম। এরইমধ্যে বুধবার সন্ধ্যায় ঘরের আড়ার সঙ্গে লিজাকে ঝুলতে দেখেন আমাদের আত্মীয়রা। পরে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, বিয়েতে রাজি হওয়ার পরই পাকা কথা হয় ছেলে পক্ষের সঙ্গে। এমনকি লিজা যেভাবে বলেছে, সেভাবেই বিয়ের বাজার করা হয়েছে। তারপরও কী কারণে আত্মহত্যা করেছে তা বলতে পারছি না।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মো. শাহ্জাহান বলেন, খবর পেয়ে গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগ থেকে লিজা আক্তারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102