ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের অনুষ্ঠানে গেট-স্টেজ না দেওয়ায় সংঘর্ষ, বরসহ আহত ১৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বিয়ের আসরে বর ও কনে পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে বরসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পশ্চিম ছাগলনাইয়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে সাহেদা আক্তার রিয়ার সঙ্গে দাগনভূঁঞা উপজেলার পূর্ব জয় নারায়ণ গ্রামের সার্জেন্ট অব. শাহাবুদ্দিনের ছেলে ইফতেখার উদ্দিনের (৩০) বিবাহোত্তর অনুষ্ঠান চলাকালে গেট এবং স্টেজ না দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এ নিয়ে বরপক্ষের লোকজন প্রথমে চেয়ার টেবিল, গ্লাস, কাচের বোতল ও প্লেট ভাঙচুর করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

আহতরা হলেন- বর ইফতেখার উদ্দিন, তার বাবা সার্জেন্ট (অব.) শাহাবুদ্দিন, মা রহিমা খাতুন, তার বোন উম্মে সালমা, উম্মে আসমা, ভগ্নীপতি কাজী আব্দুর রহিম, ডাক্তার জিয়া উদ্দিন, বোনের শ্বশুর ওয়ালী উল্যাহ, বড় ভাই সালাউদ্দিন, ভাগ্নে কাজি আব্দুল মজিদ, কনের মামা আবুল কালাম, খালাতো ভাই আনোয়ার হোসেন ও মামা মানিকসহ প্রায় ১৫ জন।
স্থানীয়রা আহতদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, বড় ধরনের সংঘাত এড়াতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102