ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের অনুষ্ঠানে নাচায় হবু বরের থাপ্পড়, ক্ষোভে কাজিনকে বিয়ে করলেন কনে!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ৩৭ বার পঠিত

বিয়ের অনুষ্ঠানে নাচানাচিকে কেন্দ্র করে কনেকে থাপ্পড় দিয়েছিলেন বর। এর জেরে বিয়ে ভেঙে দিয়ে নিজের কাজিনকে বিয়ে করলেন কনে। এ ঘটনা ঘটেছে। এরপরই এমন কাণ্ড ঘটায় কনের পরিবার। ঘটনা ভারতের তামিলনাড়ুর কুদ্দালোরে জেলার পানরুতির। খবর জি নিউজের।

খবরে বলা হয়েছে, কনে পানরুতির বাসিন্দা। তিনি মাস্টার্স শেষ করেছেন। বর পেরিয়াকাত্তুপালাইয়ামের বাসিন্দা। তিনি চেন্নাইয়ের একটি প্রতিষ্ঠানে সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। গত বছরের ৬ নভেম্বর তাদের মধ্যে বাগদান সম্পন্ন হয়। গত ২০ জানুয়ারি কদমপুলিয়ার গ্রামে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। ওই এলাকার রীতি অনুযায়ী বিয়ের একদিন আগে রিসিপশন ছিল। সেই রিসিপশনে ডিজে আনা হয়েছিল। ওই জুটি খুব আনন্দের সঙ্গে নাচছিল। তাদের সঙ্গে যোগ দেন কনের এক কাজিন। প্রথমে ওই কাজিন কনের হাত ধরে নাচছিল। পরে কনে ও কাজিন দুই হাত দিয়ে একে অপরকে অনেকটা জড়িয়ে ধরেন। এতে খেপে যান বর। তিনি কনে ও তার কাজিনকে ধাক্কা দেন। কনেকে থাপ্পড় মারেন।

এরপর কনের পরিবার জানায়, তাকে থাপ্পড় মেরেছে বর। কনে তখন বিয়ে না করার সিদ্ধান্ত নেন। তাতে সায় জানায় তার পরিবারও। তখন সেখানে আসা এক কাজিনের সঙ্গেই ওই কনের বিয়ে দেওয়া হয়। এরপর ক্ষতিপূরণ চেয়ে অভিযোগ দায়ের করে বরের পরিবার। তাদের দাবি, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। বিয়ের জন্য ৭ লাখ রুপি খরচ হয়েছে বলেও দাবি বরের পরিবারের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102