ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে স্ত্রী নিহত, স্বামী আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৫৬ বার পঠিত

মাদারীপুরের শিবচর উপজেলায় আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে ড্রামট্রাকের ধাক্কায় মনোয়ারা বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী।

শনিবার রাত ১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সাদিপুর বাজারসংলগ্ন সড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।

মনোয়ারা বেগম উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাঁচামারা শিকদারকান্দি গ্রামের নিলু মাতবরের স্ত্রী।

আহত নিলু মাতবর একই গ্রামের কদম মাদবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিবাগত রাতে স্থানীয় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন নিলু মাতবর ও তার স্ত্রী মনোয়ারা বেগম। সাদিপুর বাজারের কাছে এলে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক (মাটিটানা) তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মনোয়ারা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত নিলু মাতবরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, রাতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102