ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের আগেই সুখবর দিলেন নায়িকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ৫৪ বার পঠিত

আগামী ২৭ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মৌনী রায়। অক্ষয় কুমারের ‘গোল্ড’র নায়িকার যখন বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে ঠিক সেই সময়ে আরও একটি সুখবর দিলেন তিনি।

হিন্দি সিরিয়ালের এই সুন্দরী নাগিন ছোট পর্দায় ফেরার ঘোষণা দিলেন। তার শুরুটাও অবশ্য ছোট পর্দার মাধ্যমেই হয়েছিল। এবার ডান্স ইন্ডিয়া ডান্স লিটিল মাস্টার্স সিজন ৫-এর বিচারকের আসনে বসছেন মৌনী। অভিনেত্রী যে প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী তা কারও অজানা নয়।

এবার ক্ষুদে তারকাদের নাচের ভালো-মন্দ বিচার করবেন মৌনী। আগেও অনেক রিয়্যালিটি শোতে দেখা গেছে অভিনেত্রীকে। এবারই প্রথম বিচারকের ভূমিকায়।
মৌনী জানান, আমার কাছে, নাচ এক ধরনের অভিব্যক্তি। বিভিন্ন ধরনের শৈল্পিক সত্ত্বার মিশ্রণ এটি। ডান্স ইন্ডিয়া ডান্স লিটিল মাস্টার্সের বিচারক হতে পেরে আমি খুব উচ্ছ্বসিত। এত বড় মঞ্চে ক্ষুদে ট্যালেন্ট দেখার জন্য উদগ্রীব।

শোনা যাচ্ছে, গোয়ায় বিচ ওয়েডিং করবেন এই বঙ্গ সুন্দরী। পাত্র দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাংকার সূরজ নামবিয়ার। যদিও বিয়ের খবর নিয়ে চুপ অভিনেত্রী।
উল্লেখ্য, ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিক দিয়ে পথচলা শুরু করেন মৌনী। এরপর ‘দেবো কে দে… মহাদেব’ সিরিয়ালে নজর কাড়েন তিনি। তবে ‘নাগিন’ ধারাবাহিক মৌনীকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়।

বর্তমানে বড় পর্দাতেও সরব মৌনী। ‘গোল্ড’, ‘মেড ইন চায়না’ ছবিতে অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102