ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের আশ্বাসে বাকপ্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ, কারাগারে দুলাভাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাকপ্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের ঘটনায় দুলাভাই আলামিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

অভিযুক্ত আলামিন উপজেলার মগটুলা ইউনিয়নের দক্ষিণ নাউড়ি গ্রামের মরছব আলীর ছেলে। তাকে গত শনিবার রাতে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে রোববার আলামিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

ঈশ্বরগঞ্জ থানার এসআই মো. রওশন আলী বলেন, ‌আলামিন ময়মনসিংহ চার নম্বর আমলী আদালতের বিচারক মাহবুবা আক্তারের আদালতে প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, আলামিন পেশায় একজন ট্রলিচালক। প্রায় ছয় বছর আগে পাশের গ্রামের ওই বাকপ্রতিবন্ধী কিশোরীর বড় বোনকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুক ও অন্যান্য কারণে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। নির্যাতন সইতে না পেরে এক বছরের সন্তান নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে প্রথমে বাবার বাড়িতে চলে যান তিনি। পরে সেখান থেকে তিনি ঢাকায় চলে যান।

তিনি আরো বলেন, ‌স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে একপর্যায়ে শ্যালিকাকে উত্ত্যক্ত করতে শুরু করেন আলামিন। পরিবারের সদস্যরা বাধা দিলেও তিনি বিরত থাকেননি। ঘটনার দিন গত ৯ জানুয়ারি সন্ধ্যার পর ওই বাকপ্রতিবন্ধী কিশোরীকে বিয়ের আশ্বাসে বাড়িতে এনে ধর্ষণ করেন আলামিন।

পরদির রাতে বাকপ্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে আলামিনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102