ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের আসরে কান্না করতে করতেই প্রাণ গেল কনের!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৪৫ বার পঠিত

বাবা-মা’র বাড়ি সকলের কাছেই আপন। কিন্তু মেয়েদের বিয়ের পর রীতি অনুযায়ী শ্বশুরবাড়ি যেতে হয়। শ্বশুরবাড়ি যাওয়ার সময় তীব্র কান্নায় এক কনের মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতের উড়িষ্যায়। শনিবার (৬ মার্চ) সংবাদ প্রতিদিন এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

উড়িষ্যার সোনাপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। কান্না করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কনের। মুহূর্তেই বিবাহের আনন্দ বদলে যায় শ্মশানের কথা মনে পড়ে। শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন জুলুন্দার বাসিন্দা গুপ্তেশ্বরী সাহু ওরফে রোসি সাহু। বিয়ে ঠিক হয়েছিল টেটেলগাঁও গ্রামের বাসিন্দা বিসিকেসনের সঙ্গে। সব আয়োজনের পর বিয়ে শেষে শ্বশুরবাড়িও যাওয়া শুরু করে কনে গুপ্তেশ্বরী সাহু।

বাবার বাড়ি থেকে আত্মীয়-স্বজনদের ছেড়ে যাওয়ার সময় মায়ার টানে কাঁদতে শুরু করে কনে। কিছুক্ষণ পরই মাটিতে লুটিয়ে পড়ে। কনের হাত-পা ঘষে, চোখে-মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। পরে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কনেকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। এ ঘটনায় দুই পরিবারেই শোক নেমে আসে। বিয়ে সম্পন্ন হওয়ার পর একটা রাত না কাটাতেই ইতি পড়ল জীবনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102