ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের একদিনের মাথায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

বিয়ের একদিনের মাথায় বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার রাতে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় নির্যাতিতা বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।

জসিম নগরীর সাগরদী এলাকার শুক্কুর আলীর ছেলে। গত ১৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জসিম বিয়ে করেন।

নগরীর বাসিন্দা নির্যাতিতা তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, প্রথমে জসিম তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের এক পর্যায়ে ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর জসিম তার বাসায় গিয়ে দেখতে পান সেখানে তরুণী ছাড়া আর কেউ নেই। এ সময় তার সাথে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। কিন্তু তরুণী তাতে রাজী না হলে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে সম্পর্ক স্থাপন করায় সে গর্ভবতী হয়ে পড়ে। পরবর্তীতে জসিম একইভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে বরিশাল জেনারেল হাসপাতালে নিয়ে গর্ভপাত ঘটায়।

এরপর জসীম ঢাকায় হোটেলে, ওই তরুণীর বাসা এবং নগরীর চাংপাই রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ চলতি বছরের ৫ মার্চ রাত সাড়ে ১১টায় ওই তরুণীর বাসায় গিয়ে দুইদিনের মধ্যে বিয়ের কথা বলে তিনবার ধর্ষণ করে ভোর ৫টায় জসীম তার বাসায় চলে যায়। দুইদিন অতিবাহিত হওয়ার পর বিয়ের জন্য চাপ দিলে জসীম তরুণীকে জানায় সে বিয়ে করেছে। এ ঘটনায় নির্যাতিতা ধর্ষণ মামলার অভিযোগ দেন থানায়।

এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, তরুণীর লিখিত অভিযোগ গ্রহণ করে তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে অবশ্যই অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত জসিম উদ্দিন বলেন, গত রোববার বিয়ে করেছেন। এই খবরে তার রাজনৈতিক প্রতিপক্ষ ওই তরুণীকে ব্যবহার করে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ দায়ের করিয়েছেন। তিনি বারবার বলেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102