ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনকালে নির্যাতনের শিকার তরুণী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪নং পিপরুল ইউনিয়নের সেনভাগ গ্রামে।

মমতাজ উদ্দিনের ছেলে কামরুল ইসলামের (৩০) সঙ্গে বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান করছেন সদর উপজেলার এক তরুণী (২৬)। মঙ্গলবার কামরুল ইসলামের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন তিনি। এ সময় তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন ওই নারী।

তিনি বলেন, চার বছর যাবত তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নানাভাবে ব্যবহার করে আসছিলেন কামরুল। এখন বিয়ে করতে না চাইলে উপায় না পেয়ে বিয়ের দাবি নিয়ে কামরুলের বাড়িতে আসেন তিনি। কিন্তু তাকে কামরুল ইসলামের ভাই-বোন ও ভাবি মারধর করে এবং জখম বাড়ি থেকে বের করে দেয়।

ওই তরুণী আরও বলেন, কামরুলের সঙ্গে আমার দীর্ঘ দিনের সম্পর্ক। কামরুল আমাকে নানা রকম প্রলোভন দেখিয়েছে। আজ আমি নিরুপায় অথচ আমাকে স্বীকার না করে উল্টো নির্যাতন করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান কলিমউদ্দিন জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে এর সুষ্ঠু সমাধানের জন্য আগামী শনিবার বসা হবে।

এদিকে এ বিষয়ে বক্তব্য দিতে কামরুল ইসলামের পরিবারের কেউই রাজি হননি।

সূত্র: যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102