ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের দাবিতে স্কুলছাত্রের বাড়িতে প্রেমিকার অনশন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের দিগছাইল গ্রামের বাড়িতে নবম শ্রেণির ছাত্রকে বিয়ের দাবিতে ৪ দিন ধরে অষ্টম শ্রেণির ছাত্রী অনশন করেছে।

রোববার (২৮ মার্চ) দুপুরে খবর ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। পরে ভুক্তভোগী ওই ছাত্রী প্রেমিকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে।

জানা গেছে, গত ১৮ মার্চ একই বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রের সাথে চট্টগ্রামে গিয়ে একটি হোটেলে ৫ দিন ছিল তারা। সেখান থেকে ওই ছাত্রের মামা তাদের ২ জনকে বিয়ে দেবে বলে হাজীগঞ্জ বাজারে নিয়ে আসেন। কিন্তু হাজীগঞ্জ বাজারে আসার পর ওই কিশোর প্রেমিক ও তার মামা ছাত্রীকে একা রেখে পালিয়ে যায়।

এরপর থেকে মেয়েটি প্রতিদিন সকালে তার প্রেমিকের বাড়িতে গিয়ে বাড়ির বারান্দায় বসে অনশন করে। তবে অনশনের প্রথম দিন থেকেই ওই কিশোরের মাসহ স্বজনরা পালিয়ে যায়। তারপরও ভুক্তভোগী ছাত্রী ওই বাড়িতে টানা ৪ দিন অনশন করে। পরে সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই ঘটনার বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশীদ বলেন, ধর্ষণের মামলা নেয়া হয়েছে। মেয়েটির অভিযোগের ভিত্তিতে তদন্ত কাজ চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102