ads
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের পরও গৃহবধূকে ধর্ষণ, সাবেক প্রেমিকের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩৩ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে আগে ধারণ করা ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে (২১) বিয়ের পর আবার ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার (১৩ অক্টোবর) দুপুরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে কথিত প্রেমিক দেলোয়ার হোসেন ওরফে আরিফকে (২১) আসামি করে পর্নোগ্রাফি ও ধর্ষণ আইনে মামলা করেছেন।

আসামি দেলোয়ার হোসেন ওরফে আরিফ সেনবাগ উপজেলার শায়েস্তানগর গ্রামের আবুল হোসেনের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, ওই নারীর সঙ্গে আসামি আরিফের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভনে তিনি ওই নারীকে একাধিকবার ধর্ষণ করে তা মোবাইল ফোনে ধারণ করে রাখেন। পরে তার অন্য ছেলের সঙ্গে বিয়ে হয় যায়। বিয়ের পরও আরিফ আগের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ফের ধর্ষণ করেন। পরে ওই ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেন।

আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এসপি শহীদুল ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102