ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের প্রলোভনে ধর্ষণ, তরুণীর মামলায় ছেলের বাবা কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৭ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচরে এক তরুণীকে (১৮) ধর্ষণের ঘটনায় বেলাল মাঝি (৪৫) নামের একজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি ওই ঘটনায় অভিযুক্ত মিরাজ হোসেনের (২৩) বাবা।

সোমবার (১১ অক্টোবর) রাতে তরুণীর খালুর অভিযোগের ভিত্তিতে চরজব্বর থানা এলাকার উড়িরচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, সোমবার বিকেলে ওই তরুণীর খালু থানায় এসে ছেলের বিরুদ্ধে ধর্ষণ ও বাবার বিরুদ্ধে ধর্ষককে পালাতে সহায়তাসহ প্রাণনাশের হুমকির অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বাবা বেলাল মাঝিকে গ্রেফতার করেছে। ছেলে মিরাজকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলা সূত্রে জানা গেছে, সোমবার চরজব্বরের উড়িরচর গ্রামে এক তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন মিরাজ। পরে বিষয়টি মিরাজের বাবাকে জানালে তিনি মীমাংসার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেন। এ সুযোগে অভিযুক্ত মিরাজ গ্রাম থেকে পালিয়ে যান। পরে তিনি এ ঘটনায় নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকি দেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, গ্রেফতার বেলাল মাঝিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102