ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের প্রলোভনে সম্পর্ক, পুলিশ সদস্যের বিরুদ্ধে তরুণীর মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৪১ বার পঠিত

ফেনীতে শরীফ উদ্দিন বাবলু (২৬) নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় তরুণী নিজেই এ মামলা করেন।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্য বাবলুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯ (১) ধারায় মামলা নেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত আইনিব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার হিঙ্গলি ইউনিয়নের ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফেনীর মহিপালে আবাসিক এলাকায় একটি হোটেলে এনে তাকে বারবার জোরপূর্বক ধর্ষণ করেন বাবলু।

সম্প্রতি ওই তরুণী তাকে বিয়ের জন্য চাপ দিলে বাবলু এতে অস্বীকৃতি জানায়। এতে নিরুপায় হয়ে মামলা করতে বাধ্য হয় ওই তরুণী।

অভিযুক্ত বাবলু বর্তমানে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কর্মরত আছেন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জামতলা এলাকার বাসিন্দা।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102