ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীকে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩৮ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। রোববার (১৬ মে) সকালে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বপ্না রায় ঝালকাঠির মনোরঞ্জন রায়ের মেয়ে। তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকায় দুটি মেয়েকে সঙ্গে নিয়ে বাসা ভাড়া থাকতো।

জিএমপি’র টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ জানান, বেশ কয়েক বছর আগে স্বপ্না রায়ের বিয়ে হয় এবং স্বামীর সঙ্গে তার বিয়ে বিচ্ছেদও ঘটে। তার দু’জন মেয়ে আছে। পরে তিনি হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এক পর্যায়ে টঙ্গীর দত্তপাড়া এলাকায় বাসা ভাড়া থেকে বিভিন্ন মেসে রান্নার কাজ করতেন স্বপ্না। ওই এলাকার এক ব্যক্তি তাকে মাঝে মধ্যে বিয়ের প্রস্তাব আর কুপ্রস্তাব দিতেন। এতে তিনি সাড়া দিতেন না।

পরে এরই জেরে রোববার (১৬ মে) সকালে স্বপ্না রায় রান্নার কাজে যাওয়ার পথে ওই ব্যক্তি তার গতিরোধ করে আবারও বিয়ের প্রস্তাব দেয়। এতে স্বপ্না রাজি না হওয়ায় তাকে ছুরিকাঘাত করে ওই ব্যক্তি পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই স্বপ্না রায় মারা যায়।

এ বিষয়ে ওসি জাবেদ মাসুদ বলেন, এই সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অতিরিক্ত রক্তক্ষরণে স্বপ্নার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102