ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের বাজারে বিক্রির জন্য ৮ বছরের কিশোরীকে অপহরণ, অপহরণকারী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৫৯ বার পঠিত

৮ বছরের এক কিশোরীকে অপহরণ করে বিয়ের বাজারে বিক্রি করে দিতে চেয়েছিল এক ব্যাক্তি। মুহূর্তে গ্রেফতার করা হল অভিযুক্তকে। সম্প্রতি ভারতের গুজরাটের রাজকোট এলাকায় এমনই এক ঘটনা ঘটেছে।

টাইমস নাও নিউজের একটি প্রতিবেদন অনুসারে, বুধবার রাজকোটের পদাধারী এলাকা থেকে ওই কিশোরীকে এবং অপহরণকারীকে থানায় নিয়ে আসে পুলিশ। কিশোরীকে বিক্রি করার আগের মুহূর্তেই পুলিশ সেখানে পৌঁছে গিয়েছিল।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম দয়ারাম ভিল। ভিল রাজকোটে একজন কৃষক শ্রমিকের কাজ করত। তিন সপ্তাহ আগে ওই ৮ বছর বয়সী কিশোরীকে সে অপহরণ করেছিল। বাড়িতে নিয়ে এসে কিশোরীর লালন পালন শুরু করে সে।

২৪ ডিসেম্বর হিদাদ গ্রাম থেকে মেয়েটি নিখোঁজ হয়। যখন মেয়েটির বাবা-মা তাকে কোথাও খুঁজে পেলেন না, তখন পুলিশের কাছে এফআইআর করেছিল। কিন্তু প্রথমে বিষয়টি সম্পর্কে কোনো তথ্য পুলিশ খুঁজে পায়নি। তারপর তদন্ত চলাকালীন গ্রামে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ মেয়েটিকে শনাক্ত করে।

এরপরে মামলার তদন্তের ভার জাদেজার হাতে হস্তান্তর হয়। দলটি জানতে পেরেছিল যে মেয়েটিকে শেষবার দহিসারদা গ্রামে একটি উপজাতি কৃষক শ্রমিকের সঙ্গে দেখা গিয়েছিল। পুলিশের কাছে অভিযুক্ত মেয়েটিকে অপহরণ করার কথা স্বীকার করে। ভিলকে এখন পুলিশ হেফাজতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102