ads
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের ১০ বছরেও কেন সন্তান নেই, জানালেন রাম ও তার স্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৪২ বার পঠিত
রাম ও তার স্ত্রী

দাম্পত্য জীবনের ১০ বছর একসঙ্গে কাটালেও এখনো দক্ষিণী তারকা রাম চরণ আর তার স্ত্রী উপাসনার ঘরে নতুন অতিথির আগমন ঘটেনি। এ নিয়ে ভক্তদেরও কৌতুহলের শেষ নেই। কবে বাবা-মা হবেন তারা? এবার নিজেদের মুখেই সে রহস্য ভাঙলেন এ দম্পতি।

সাফ জানিয়েছেন, এ মুহূর্তে সন্তান নেওয়ার কোনো পরিকল্পনাই নেই তাদের। ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা ভেবেই যে এমন সিদ্ধান্ত, সেটিও স্পষ্ট করেছেন রাম-উপাসন।

এ প্রসঙ্গে সদগুরুর উপদেশের কথাও তুলে ধরে উপাসনা জানান, সদগুরুর মতে, পরিবেশ দূষণ দিনে দিনে বেড়ে চলেছে। জনসংখ্যা বাড়ার ফলেও কিন্তু তা পরিবেশে প্রভাব ফেলে। তাই ইদানিং অনেক নারী সন্তানহীন জীবন কাটানোর সিদ্ধান্ত নিচ্ছেন, তা দেখে তার ভাল লাগছে।

অন্যদিকে নিজের ব্যক্তিজীবন নিয়ে অনেক অনুষ্ঠানেই কথা বলেন ‘আরআরআর’ খ্যাত অভিনেতা রাম চরণ। সন্তান জন্মদান প্রসঙ্গে তিনি বলেন পরিবার পরিকল্পনার কথা। এ অভিনেতার কথায়, সিনেমাই আমার ভালবাসা। তাই এ মুহূর্তে সন্তান নিতে প্রস্তুত নই আমরা।

রাম চরণ ২০১২ সালের ১৪ জুন তার কলেজের বান্ধবী উপাসনা কামিনেনি কোনিদেলার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। দীর্ঘ ১০ বছরের বিবাহিত জীবনের গল্প খুব বেশি প্রকাশ্যে আনেনি এ দম্পতি। তবে সম্প্রতি তাদের ১০ম বিবাহবার্ষিকীর ছবি নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102