ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের ৩ দিন পর লাশ হয়ে বাবার বাড়ি ফিরল ঋতু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

হাতের মেহেদির রঙ না মুছতেই বিয়ের মাত্র তিন দিনের মাথায় আশুলিয়ায় ঋতু আক্তার (১৯) নামে এক তরুণী শ্বশুরবাড়ি থেকে লাশ হয়ে ফিরল বাবার বাড়িতে। নিহত তরুণী আশুলিয়ার খেঁজুরটেক এলাকার আবুল হোসেন বাবুর মেয়ে। আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র থেকে পুলিশ ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় তরুণীর স্বামী রুবেল মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, দীর্ঘ দিন ধরে ঋতু আক্তার ও আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মোল্লা বাড়ির রুবেল মোল্লার প্রেমের সম্পর্ক ছিল। গত ১১ জুন তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর মঙ্গলবার ঋতু আক্তারের বাবার বাড়িতে আসার কথা ছিল। ঋতুর বাবাও মেয়েকে বাসায় আনার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ তার কাছে ফোন আসে ‘ঋতু আক্তার অসুস্থ। তাড়াতাড়ি আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে চলে আসেন।’ ফোন পেয়ে ঋতুর বাবা দ্রুত হাসপাতালে গিয়ে মেয়েকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ঋতু আক্তারের বাবা আবুল হোসেন কালের কণ্ঠকে বলেন, আমি হাসপাতালে গিয়ে ঋতুকে মৃত অবস্থায় দেখতে পাই। এসময় ঋতুর শ্বশুর বাড়ির লোকজন বলছিলো যে, ঋতু আত্মহত্যা করেছে। আমি বিষয়টি মেনে নিতে পারিনি। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, তরুণীটি মারা যাওয়ার ঘটনাটি রহস্যজনক। তাই এ ব্যাপারে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ৩০৬ ধারায় একটি মামলা দায়ের ও তরুণীটির স্বামী রুবেল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে যদি হত্যাকাণ্ডের প্রমাণ মেলে তাহলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102