ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ে করছেন মৌনী রায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ৫২ বার পঠিত

গত বছরে খবর এসেছিল প্রেমিক সূর্য নাম্বিয়ারের সঙ্গে সাতপাক ঘুরবেন বলিপাড়ার বাঙালি অভিনেত্রী। শোনা যাচ্ছে, এবার তারই প্রস্তুতি চলছে জোরকদমে।

‘নাগিন’ সিরিজ খ্যাত এই অভিনেত্রী নিজে এখনো জানায়নি কিছু। তবে গোপন থাকছে না কিছুই। গত ডিসেম্বরেই অভিনেত্রীর ছবি এবং ভিডিও দেখে সন্দেহ করা হয়েছিল, ভারতের গোয়ায় ‘ব্যাচেলরেট পার্টি’তে আনন্দে মজেছেন তিনি। এবার শোনা যাচ্ছে, সেই গোয়ার সমুদ্রসৈকতেই বিয়েও সারবেন এই নায়িকা।

এই অভিনেত্রীর ভাই বিদ্যুৎ রায় সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিয়ের অনুষ্ঠান হবে দুবাই কিংবা ইতালিতে। তবে যেখানেই বিয়ে হোক না কেন, কোচবিহারে নিজের বাড়িতেও একটি অনুষ্ঠানের আয়োজন করবেন মৌনী।

কিন্তু সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, বিদেশে নয়, দেশেই হবে বিয়ে। গোয়ায় দু’দিনের অনুষ্ঠান। ২৭ জানুয়ারি বিয়ে। দক্ষিণ গোয়ায় একটি হোটেল বুক করা হয়েছে। সেখানে পাত্রপাত্রী থেকে আত্মীয়-অতিথি সবাই সাদা পোশাকে সাজবেন। ঢেউয়ের মতোই সমুদ্রসৈকতে সাদার তুফান তুলবেন তারা।

এই অভিনেত্রীকেও দেখা যাবে আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়। মৌনী রায়ের প্রেমিক সূর্য ব্যবসা করেন দুবাইতে। অন্য দিকে, মৌনীর প্রয়াত বাবা অনিল রায় কোচবিহার পুরসভার উচ্চপদস্থ কর্মী ছিলেন। মা অবসরপ্রাপ্ত শিক্ষিকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102