ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ে না করেই স্বামী-স্ত্রী পরিচয়ে এনএসআই এর ড্রাইভারের বসবাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

বিয়ে না করেও স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাসের অভিযোগে বরগুনায় এনএসআই-এর এক গাড়ি চালকসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বরগুনা সদর উপজেলার লাকুরতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। আটক ওই গাড়ি চালকের নাম মো. জাহিদুল ইসলাম। তিনি এনএসআই এর বরগুনা কার্যালয়ে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিয়ে না করেই গত ১লা এপ্রিল থেকে বরগুনার লাকুরতলা এলাকায় ওই নারীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় বসবাস শুরু করেন জাহিদুল। পরে নানা টালবাহানায় বিয়ে না করায় ওই নারী বিষয়টি স্থানীয়দের অবগত করেন। পরে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে খবর দেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন বরগুনার এনএসআই এর সহকারী উপ-পরিচালক লুৎফর রহমান।

এ বিষয়ে বরগুনার এনএসআই এর সহকারী উপ পরিচালক লুৎফর রহমান বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে পুলিশ ওই নারীসহ জাহিদুলকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, এনএসআই এর গাড়িচালক জাহিদুল বিয়ে না করেও ওই নারীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে বসবাস করতেন। ওই নারীর মাধ্যমে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাদের আটক করে পুলিশে খবর দেন।

এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বরগুনার এনএসআই এর সহকারী উপ পরিচালকও। তিনি ওই নারী এবং জাহিদুলের সঙ্গে কথা বলে তাদের বিবাহ না হওয়ার বিষয়টি নিশ্চিত হন। এরপর তার অনুমতি নিয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102