ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ে না দেয়ায় মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

মাদারীপুরের কালকিনিতে বিয়ে না দেওয়ায় ও নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহায়তায় পাশের গ্রাম থেকে তাকে আটক করেছে পুলিশ। মাদারীপুরের কালকিনির ডাসার থানার দক্ষিণ চলবল এলাকার বাসিন্দা ২৫ বছরের রথিন জয়ধর। এলাকাবাসীর দাবি, বিয়ে না দেওয়ায় বাবা-মায়ের ওপর ক্ষিপ্ত ছিলো সে।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে, রথিন নেশার টাকা চাইলে তা দিতে অস্বীকৃতি জানান তার বাবা। এতে ক্ষিপ্ত হয়ে বাবাকে মারধর শুরু করে সে। এসময় তার মা সোনেকা জয়ধর এগিয়ে এলে তাকে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় রথিন। ঘটনাস্থলেই মারা যান মা সোনেকা। পরে, পাশের গ্রাম থেকে রথিনকে আটক করে পুলিশ।

এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। তিনি বলেন, রথিন জয়ধর পালানোর সময় পার্শ্ববর্তী গ্রাম থেকে আমরা তাকে গ্রেপ্তার করি। থানায় মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

হত্যাকারী ছেলের ফাঁসি চান বাবা রাধেশ্যাম জয়ধর। এদিকে, খুনি রথিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102