পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল হুমাইমা মালিক তার বিয়ের সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য ব্লগার এবং নেটিজেনদের প্রতি তীব্র নিন্দা প্রকাশ করেছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ‘দেখ মাগার পেয়ার সে’ সিনেমার অভিনেত্রী একটি বিবৃতি প্রকাশ করেন।
অভিনেত্রী বিবৃতিতে জানিয়েছেন, আমি সেই সব ব্লগার এবং মিডিয়া ব্যবহারকারীদের স্যালুট জানাই যারা তাদের হলুদ সাংবাদিকতার মাধ্যমে দর্শকপ্রিয়তা লাভ করেন।
তিনি আরও বলেন, আমরা বিনোদন শিল্পে কাজ করছি এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যারা এ ধরনের সংবাদের শিকার হন, তারা ধর্মীয় পরিবার থেকে এসেছেন। আমি তাদের প্রতি শ্রদ্ধাশীল এবং আমার ধর্মীয় নেতা বলে মনে করি তাদের।
তিনি নেটিজেনদের প্রতি অনুরোধ করে বলেছেন, তারা যেন কখনও কোনো আধ্যাত্মিক ব্যক্তিদের সমালোচনা না করেন।
হুমাইমা মালিক একজন জনপ্রিয় অভিনেত্রী এবং সোশ্যাল সেলিব্রিটিও বটে। তিনি ললিউড এবং বলিউড উভয় ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন এবং সফল হয়েছেন।