ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

রাজশাহীর পুঠিয়ায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় টুম্পা খাতুন (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামীসহ অপর এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। নিহত টুম্পা খাতুন উপজেলা সদরের কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ শ্যামার স্ত্রী।

শুক্রবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- নিহতের স্বামী মোহাম্মদ শ্যামা ও বিড়ালদহ টোনাপাড়া গ্রামের শহিদ আলীর ছেলে সাব্বির হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি মোটরসাইকেল পাশাপাশি চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই গৃহবধূ সড়কের মধ্যে ছিটকে পড়েন। এসময় পিছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুই মোটরসাইকেল চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূ তার স্বামীর মোটরসাইকেলে চড়ে বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। পথে ঝলমলিয়া তেল পাম্পের কাছে দুর্ঘটনার শিকার হন তারা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং আরও দুইজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102